বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ঢাকা

বুড়িচংয়ে ডাকাতির প্রস্তুতিকালে আটক ২

জেলা প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, ১০:৫৮ এএম

শেয়ার করুন:

বুড়িচংয়ে ডাকাতির প্রস্তুতিকালে আটক ২

কুমিল্লার বুড়িচংয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুজনকে আটক করেছেন দেবপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা।

বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার মোকাম ইউনিয়নের কোরপাই–আবিদপুর সড়কের মনঘাটা এলাকার নাগিনী জলায় এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেন দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুরেজিত বড়ুয়া।

আটক ব্যক্তিরা হলেন— বুড়িচং উপজেলার বাজেবাহেরচর এলাকার মো. খলিল ও রিয়াদ।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাতে মনঘাটা এলাকার নাগিনী জলায় ১৫ সদস্যের একটি সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের ধাওয়ায় ডাকাতদলের সদস্যরা পালানোর চেষ্টার সময় দুজনকে আটক করা হয়। বাকিরা পালিয়ে যায়। আটকদের কাছ থেকে দেশীয় অস্ত্রশস্ত্রও উদ্ধার করা হয়েছে।

দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুরেজিত বড়ুয়া জানান, দেশীয় অস্ত্রসহ আটক দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর