বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ঢাকা

ঝিনাইগাতীতে বিদ্যুৎপৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি, শেরপুর
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, ০২:৩৭ এএম

শেয়ার করুন:

ঝিনাইগাতীতে বিদ্যুৎপৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
নিহত যুবকের মরদেহ

শেরপুরের ঝিনাইগাতীতে রাজমিস্ত্রির কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামাল মিয়া (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার বিকেলে উপজেলার আহমদনগর এলাকার হাসান স্যানিটারি এই প্রতিষ্ঠানে ঘটনা ঘটে। প্রতিষ্ঠানটির পাশে পুকুর থেকে রাত ৭টার দিকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত জামাল মিয়া উপজেলার গরুহাটি এলাকার বাসিন্দা মুসলিম উদ্দিনের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, প্রতিদিনের মতো বুধবারও হাসান স্যানিটারি এই  প্রতিষ্ঠানে রাজমিস্ত্রির কাজ করছিলেন জামাল। ধারণা করা হচ্ছে এ সময় অসাবধানতাবশত একটি জিআই তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরবর্তী সময়ে ওই প্রতিষ্ঠানের পাশের একটি পুকুরে তাঁর মরদেহ দেখতে পান স্থানীয়রা।

খবর পেয়ে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর মোহাম্মদ পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পরে পুকুর থেকে জামালের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর