বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ঢাকা

অ্যাপে এক মিনিটেই ‘শনাক্ত’ করবে নলকূপের আর্সেনিক

জেলা প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬, ১০:০১ পিএম

শেয়ার করুন:

অ্যাপে এক মিনিটেই ‘শনাক্ত’ করবে নলকূপের আর্সেনিক

কুমিল্লা ও চাঁদপুরে ১ হাজার ৫৯৮টি নলকূপের আর্সেনিক ঝুঁকি মূল্যায়নে উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। স্মার্টফোনভিত্তিক আই-আর্সেনিক অ্যাপের প্রাথমিক মূল্যায়নে ২৭ দশমিক ৬ শতাংশ নলকূপ উচ্চ বা গুরুতর ঝুঁকিতে রয়েছে। এর মধ্যে ৩৭৬টি নলকূপ এখনো ব্যবহৃত হচ্ছে।

বুধবার (১৪ অক্টোবর) কুমিল্লা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে গবেষক দল এ তথ্য জানায়। মূল্যায়ন করা নলকূপের মধ্যে চাঁদপুরের ১ হাজার ১৩২টি এবং কুমিল্লার ৪৬৬টি। গবেষকদের মতে, নলকূপের অবস্থান, গভীরতা ও কলতলায় জমে থাকা দাগের তথ্য বিশ্লেষণ করে এক মিনিটেরও কম সময়ে সম্ভাব্য ঝুঁকি নির্ধারণ করতে পারে অ্যাপটি।

তবে অ্যাপের ফলাফল আর্সেনিকের প্রকৃত মাত্রা নিশ্চিত করে না। ঝুঁকিপূর্ণ নলকূপের পানি রাসায়নিক পরীক্ষার মাধ্যমে যাচাই করা জরুরি। পরীক্ষায় নিরাপদ প্রমাণিত না হওয়া পর্যন্ত বিকল্প নিরাপদ পানির উৎস ব্যবহারের পরামর্শ দিয়েছেন গবেষকেরা।

যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব পোর্টসমাউথের নেতৃত্বে অস্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় প্রযুক্তিটি তৈরি করা হয়েছে। বাংলাদেশে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (এডাস্ট) শিক্ষার্থীরা মাঠপর্যায়ে এটি ব্যবহার করছেন।

সংবাদ সম্মেলনে এডাস্টের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান শামসুল আলম, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. জাবের আহমেদ এবং কার্টিন বিশ্ববিদ্যালয়ের গবেষক ড. আশরাফ দেওয়ানসহ সংশ্লিষ্টরা বক্তব্য দেন। 

বক্তারা বলেন, আর্সেনিক ঝুঁকি কমাতে নিয়মিত পানি পরীক্ষা, নিরাপদ পানির বিকল্প উৎস নিশ্চিত এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও স্থানীয় জনগোষ্ঠীর সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর