বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ঢাকা

হবিগঞ্জে কুকুরের কামড়ে নারী ও শিশুসহ আহত ৪৫

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬, ০৯:০৪ পিএম

শেয়ার করুন:

হবিগঞ্জে কুকুরের কামড়ে নারী ও শিশুসহ আহত ৪৫

হবিগঞ্জ শহরতলীর বহুলায় বেওয়ারিস কুকুরের কামড়ে নারী ও শিশুসহ অন্তত ৪৫ জন আহত হয়েছেন।

বুধবার (১৪ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের কামড় দেয় কুকুরটি। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালের জরুরি বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে হঠাৎ একটি বেওয়ারিস কুকুর এলাকায় এদিক-ওদিক ছুটোছুটি শুরু করে। এ সময় সামনে যাকে পেয়েছে তাকেই কামড় দেয়। বিশেষ করে বয়স্ক নারী ও শিশুদের ওপর বেশি আক্রমণ চালায় কুকুরটি। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

হবিগঞ্জ জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মুমিনউদ্দিন চৌধুরী জানান, সকাল থেকে কুকুরের কামড়ে আহত রোগীরা হাসপাতালে আসছেন। এখন পর্যন্ত ৪৫ জন হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। তাদের মধ্যে ২৫ জন নারী এবং বেশ কিছু শিশুও রয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতালে কুকুরের কামড়ের ভ্যাকসিনও পর্যাপ্ত পরিমাণে মজুত রয়েছে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর