বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ঢাকা

নেত্রকোনায় গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন, পুড়ল দুটি মোটরসাইকেল

জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬, ০৫:১৯ পিএম

শেয়ার করুন:

নেত্রকোনায় গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন, পুড়ল দুটি মোটরসাইকেল

নেত্রকোনার সদর উপজেলার মৌগাতি ইউনিয়নে গ্রামীণ ব্যাংকের চুঁচুয়া শাখা কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে একটি কক্ষে রাখা দুটি মোটরসাইকেল ও কিছু কাগজপত্র পুড়ে গেছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দিবাগত রাত সোয়া তিনটার দিকে এ ঘটনা ঘটে।

গ্রামীণ ব্যাংকের চুঁচুয়া শাখার ব্যবস্থাপক মঞ্জু আহমেদ বলেন, ব্যাংকের নিয়মিত নিরাপত্তাকর্মী আবদুর রহমান ছুটিতে ছিলেন। তার পরিবর্তে দায়িত্বে থাকা আরেক ব্যক্তি আগুন দেখতে পেয়ে স্থানীয় লোকজনকে খবর দেন। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

আগুন লাগার কারণ সম্পর্কে মঞ্জু আহমেদ বলেন, দুর্বৃত্তরা পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে বলে তিনি ধারণা করছেন। এ ঘটনায় থানায় মামলা করার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

f3e1d0a7-2b5e-4144-b775-7adacd9d49bd

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বুধবার বিকেলে বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় লিখিত অভিযোগ দিতে ব্যাংকটির শাখা ব্যবস্থাপক থানায় এসেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ছবি: নেত্রকোনার সদর উপজেলার মৌগাতি ইউনিয়নে গ্রামীণ ব্যাংকের চুঁচুয়া শাখা কার্যালয়ের একটি কক্ষ আগুনে পুড়ে গেছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর