বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ঢাকা

কেন্দুয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু 

জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬, ০৫:১৮ পিএম

শেয়ার করুন:

কেন্দুয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু 
প্রতীকী ছবি।

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় পুকুরে ডুবে মুকিত (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার মাসকা ইউনিয়নের বালিজুড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত মুকিত উপজেলার বালিজুড়া গ্রামের বাপ্পি মিয়ার ছেলে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে বাড়ির সামনে খেলতে যায় মুকিত। খেলার একপর্যায়ে বাড়ির সামনে থাকা পুকুরের পানিতে ডুবে যায় সে। কিছুক্ষণ পরে পরিবারের লোকজন তাকে পুকুরের পানিতে ভাসতে দেখে। দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুকিতকে মৃত ঘোষণা করেন। 

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। তাই ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। 

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর