বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ঢাকা

পঞ্চগড়ে সীমান্তে ৮০ বোতল ভারতীয় সিরাপসহ মাদক কারবারি গ্রেফতার

জেলা প্রতিনিধি, পঞ্চগড়
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬, ১২:৩২ পিএম

শেয়ার করুন:

পঞ্চগড়ে সীমান্তে ৮০ বোতল ভারতীয় সিরাপসহ মাদক কারবারি গ্রেফতার

পঞ্চগড় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৮০ বোতল নিষিদ্ধ ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (১৮ বিজিবি)।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত সোয়া ৯টার দিকে পঞ্চগড় ব্যাটালিয়নের মিস্ত্রিপাড়া বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তের অভ্যন্তরে পাটসিঁড়ি নামক এলাকায় এই অভিযান পরিচালনা করে।

গ্রেফতার মাদক কারবারি কাদেরুল ইসলাম (৪৫) পঞ্চগড় সদর উপজেলার বগাডাঙ্গা গ্রামের মৃত মমির উদ্দিনের ছেলে।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি) এর অধিনায়ক লে.কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েসের নির্দেশনায় এই অভিযান চালানো হয়। মিস্ত্রিপাড়া বিওপির হাবিলদার সোহেল রানার নেতৃত্বে বিজিবির বিশেষ টহল দল সীমান্তের মেইন পিলার ৪১৭ এর ৬ নম্বর সাব পিলার এলাকা থেকে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাদেরুল ইসলামকে তল্লাশি করে ১০০ মিলি লিটারের ৮০ বোতল ভারতীয় সিরাপ জব্দ করা হয়।

বিজিবির হিসাব মতে, জব্দ করা মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৩২ হাজার টাকা। গ্রেফতার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ধারা ৩৬(১) এর সারণি ১৪(গ) মোতাবেক মামলা দায়ের করে পঞ্চগড় সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

পঞ্চগড় ব্যাটালিয়নের (১৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস জানান, সীমান্তে সব ধরনের চোরাচালান ও অপরাধ প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে বিজিবি কঠোরভাবে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। তরুণ সমাজ ও দেশকে মাদকের হাত থেকে রক্ষা করতে সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও জারি থাকবে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর