বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ঢাকা

কিশোর গ্যাংয়ের হুমকির পরদিন প্রবাসীর মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি, নোয়াখালী
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬, ১২:০১ এএম

শেয়ার করুন:

কিশোর গ্যাংয়ের হুমকির পরদিন প্রবাসীর মরদেহ উদ্ধার

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় মো. সজীব (২৪) নামে এক সৌদি প্রবাসীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, এর আগে স্থানীয় একটি কিশোর গ্যাং তাকে হুমকি দিয়েছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের আবিরপাড়া এলাকায় সামছুল হক মেম্বারের পুরোনো বাড়ির সামনের মাঠ থেকে সজীবকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবার সূত্রে জানা যায়, দুপুরে খাবার খেয়ে বাড়ি থেকে বের হন সজীব। বিকেল ৫টার দিকে স্থানীয় লোকজন তাকে মাঠে পড়ে থাকতে দেখেন।

নিহত সজীব আবিরপাড়া এলাকার মৃত মো. মালেক ও সেলিনা আক্তারের ছেলে।

নিহতের চাচাতো ভাই রিয়াদ অভিযোগ করে বলেন, গত পরশু স্থানীয় একটি কিশোর গ্যাং সজীবকে দেখে নেওয়ার হুমকি দিয়েছিল। এ ঘটনার সঙ্গে ওই গোষ্ঠীর সম্পৃক্ততা থাকতে পারে বলে তাদের সন্দেহ।

সোনাইমুড়ী থানার ওসি কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাসপাতাল থেকে প্রবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর