মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ঢাকা

গাজীপুরে শিক্ষকের বিরুদ্ধে মামলা, প্রতিবাদে বিক্ষোভ

জেলা প্রতিনিধি, গাজীপুর 
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬, ১০:২১ পিএম

শেয়ার করুন:

গাজীপুরে শিক্ষকের বিরুদ্ধে মামলা, প্রতিবাদে বিক্ষোভ

শাহীন স্কুলের শাখা বাণিজ্য ও একজন শিক্ষককে মামলা দিয়ে গ্রেফতার ও হয়রানির প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তায় বেসরকারি স্কুল ঐক্য পরিষদের উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটি ঈদগাহ ময়দান থেকে শুরু হয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে। পরে হাতেখড়ি পাবলিক স্কুলের প্রধান শিক্ষক শহীদুল্লাহ মিঠুর সভাপতিত্বে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, সিনিয়র শিক্ষক আজিজুল ইসলাম মজনু, তমিজুল ইসলাম, রিজা খন্দকার লাকি, রওনক উদ্দিন।

এসময় বক্তারা বলেন, শাহীন স্কুল একের পর এক অনুমোদনহীন শাখা খোলার মাধ্যমে অবৈধ শাখা বাণিজ্য ও অভিভাবকদের প্রতারিত করে আসছে। তাদের বিভিন্ন অনিয়ম ও শিক্ষার নামে ব্যবসা করার বিষয়ে সরকারের তদন্ত করা প্রয়োজন। তাদের প্রতিহিংসার শিকার হয়ে চাইল্ড কেয়ার স্কুলের শিক্ষক আবুল হাসানকে একদিন কারাগারে থাকতে হয়েছে। তারা মিথ্যা মামলা দিয়ে ওই শিক্ষককে হয়রানি করেছে। বিষয়টি নিয়ে ক্ষোভ ও নিন্দা প্রকাশ করে বক্তারা এ ধরনের অবৈধ কার্যক্রম বন্ধে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

প্রতিনিধি/এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর