মাদারীপুরের শিবচরে পুকুরের পানিতে ডুবে সাফওয়ান নামের এক বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের ছলেনামা বাজিতপুর গ্রামে এ ঘটনা ঘটে। সাফওয়ান ওই গ্রামের শাহিন খানের ছেলে।
স্বজনেরা জানান, খেলার সময় পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় সাফওয়ান। অনেক খোঁজাখুঁজির পর স্থানীয় লোকজন শিশুটিকে পুকুরের পানিতে ভাসতে দেখেন। পরে তারা তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
শিশুটির মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ‘বিষয়টি খুবই দুঃখজনক। প্রতিটি শিশুকে নিরাপদ রাখতে পরিবারকে আরও বেশি সচেতন থাকতে হবে।’
প্রতিনিধি/এসএস




