মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ঢাকা

ঝিনাইদহে ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় শিশু নিহত

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬, ০৬:১৫ পিএম

শেয়ার করুন:

ঝিনাইদহে ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় শিশু নিহত

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার রামচন্দ্রপুর গ্রামে ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় আসিফ হোসেন (৫) নামের এক শিশু নিহত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত আসিফ ওই গ্রামের বাবলু মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, দুপুরে আসিফ তার মায়ের সঙ্গে গ্রামের মাঠ থেকে বাড়ি ফিরছিল। রাস্তা পার হওয়ার সময় শেখপাড়া থেকে রামচন্দ্রপুরগামী একটি ব্যাটারিচালিত ভ্যান তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে গুরুতর আহত হয় শিশুটি। পরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী ফারুক হোসেন বলেন, মায়ের হাত ধরে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল আসিফ। হঠাৎ মায়ের হাত ছেড়ে দৌড়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করে সে। এ সময় ডিম বোঝাই একটি ভ্যান শিশুটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, রামচন্দ্রপুর গ্রামে ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় আসিফ হোসেন নামের পাঁচ বছরের এক শিশু মারা গেছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর