মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ঢাকা

গাইবান্ধায় প্রেমের টানে ঘরছাড়া, শেষ পরিণতি দুজনের মৃত্যু

জেলা প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬, ০৩:৪১ পিএম

শেয়ার করুন:

গাইবান্ধায় প্রেমের টানে ঘরছাড়া, শেষ পরিণতি দুজনের মৃত্যু

গাইবান্ধার সাঘাটা উপজেলায় প্রেমের সম্পর্কের জেরে এক কিশোর ও এক সন্তানের মায়ের মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যরা তাদের সম্পর্ক মেনে না নেওয়ায় তারা জমিতে ব্যবহৃত কীটনাশক ট্যাবলেট সেবন করেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) পূর্ব রাঘবপুর গ্রামের বাড়ি থেকে কিশোরের মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে হাসপাতালে দুজনের মৃত্যু হয় বলে জানা গেছে।

নিহত আল আমিন মিয়া (১৫) পূর্ব রাঘবপুর গ্রামের আজাদুল ইসলামের ছেলে। অন্যদিকে তাসলিমা আক্তার তাজমিন (২৫) পদুম শহর জোর ডোবা গ্রামের ফরহাদ মিয়ার স্ত্রী এবং দক্ষিণ শ্যামপুর গ্রামের সাইফুল ইসলামের মেয়ে। তিনি এক সন্তানের মা ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আল আমিনের সঙ্গে তাসলিমার দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। গত রোববার (১১ অক্টোবর) বিয়ের দাবি নিয়ে তাসলিমা আল আমিনের বাড়িতে যান। এ সময় আল আমিনের পরিবারের সদস্যরা তাদের সম্পর্ক মেনে নেননি বলে জানা গেছে।

আরও পড়ুন

সকালে হাঁটতে গিয়ে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

স্থানীয় সূত্রের ভাষ্য, সোমবার (১২ অক্টোবর) আল আমিন ও তাসলিমা জমিতে পোকা দমনে ব্যবহৃত ট্যাবলেট সেবন করেন। পরে তাদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কিছুক্ষণ পর দুজনের মৃত্যু হয়।

এরপর আল আমিনের স্বজনেরা তার মরদেহ বাড়িতে নিয়ে যান। অন্যদিকে তাসলিমার মরদেহ হাসপাতালে ছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পরে খবর পেয়ে পুলিশ পূর্ব রাঘবপুর গ্রামের বাড়ি থেকে আল আমিনের মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় দুই পরিবারের সদস্যদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দরূল হুদা বলেন, খবর পেয়ে আল আমিনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ গাইবান্ধা মর্গে পাঠানো হয়েছে। পুরো ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর