মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ঢাকা

ঝালকাঠি কারাগারে অসুস্থ নারী হাজতি, হাসপাতালে মৃত্যু

জেলা প্রতিনিধি, ঝালকাঠি
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬, ০২:২১ পিএম

শেয়ার করুন:

ঝালকাঠি কারাগারে অসুস্থ নারী হাজতি, হাসপাতালে মৃত্যু

ঝালকাঠি জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কাজল রেখা (৩৫ ) নামে মাদক মামলার এক নারী হাজতির মৃত্যু হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) রাতে ঝালকাঠি জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়েন কাজল রেখা। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঝালকাঠি জেলা কারাগারের সুপার মোহাম্মদ বিকাশ রায়হান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

কাজল রেখা ঝালকাঠির নলছিটি উপজেলার ইসলামাবাদ এলাকার আরিফ হোসেনের স্ত্রী।

কারাগার সূত্রে জানা গেছে, গত ১৮ সেপ্টেম্বর নলছিটি উপজেলার রানাপাশা ইউনিয়নের ইসলামাবাদ এলাকায় অভিযান চালিয়ে কাজল রেখাকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে ২০টি ইয়াবা বড়ি ও ১০৫ গ্রাম গাঁজা জব্দ করা হয়। ওই ঘটনায় মাদক মামলায় গ্রেফতারের পর থেকে তিনি ঝালকাঠি জেলা কারাগারে বন্দি ছিলেন।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর