মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ঢাকা

সিলেটে ছাত্রকে বলাৎকারের মামলায় প্রধান শিক্ষক গ্রেফতার

জেলা প্রতিনিধি, সিলেট
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬, ০২:২১ পিএম

শেয়ার করুন:

সিলেটে ছাত্রকে বলাৎকারের মামলায় প্রধান শিক্ষক গ্রেফতার

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় ছাত্রকে বলাৎকারের মামলায় প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) আসামিকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে সোমবার (১২ অক্টোবর) বিকেলে মছলম উদ্দিন একাডেমি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার প্রধান শিক্ষকের নাম এনামুল ইসলাম (৫৩)। তিনি কানাইঘাট উপজেলার ধর্মপুর গ্রামের ইসলাম আলীর ছেলে এবং মছলম উদ্দিন একাডেমির প্রধান শিক্ষক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী ছাত্রকে গত ৭ অক্টোবর স্কুলের একটি কক্ষে ডেকে নিয়ে বলাৎকার করেন বলে অভিযোগ ওঠে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। পরে ঘটনাটি জানাজানি হলে স্থানীয় ক্ষুব্ধ জনতা এবং স্কুলের শিক্ষার্থীরা প্রধান শিক্ষক এনামুল হককে সোমবার স্কুলের অফিস কক্ষে আটকে রাখেন।

গোলাপগঞ্জ থানার ওসি (তদন্ত) মোসলেহ উদ্দিন আহমেদ জানান, মছলম উদ্দিন একাডেমির প্রধান শিক্ষক এনামুল ইসলামকে বলাৎকারের অভিযোগে স্থানীয়রা আটকে রাখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা বাদী হয়ে মামলা করেছেন।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর