মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ঢাকা

পিরোজপুরে পোলট্রি খামারে আগুন, ১৫ লাখ টাকার ক্ষতি

জেলা প্রতিনিধি, পিরোজপুর
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬, ০১:৪৪ পিএম

শেয়ার করুন:

পিরোজপুরে পোলট্রি খামারে আগুন, ১৫ লাখ টাকার ক্ষতি

পিরোজপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের নরখালী এলাকায় একটি পোলট্রি খামারে অগ্নিকাণ্ডে ১ হাজার ৭২০টি মুরগি ও খামারের মালামাল পুড়ে গেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন খামারমালিকের ভগ্নিপতি শামসুল আলম শেখ। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।

সোমবার (১২ অক্টোবর) দিবাগত রাত তিনটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, নরখালী এলাকার বাসিন্দা হৃদয় আহম্মেদ রাজুর ওই পোলট্রি খামার রয়েছে। তিনি খুলনায় থাকায় খামারটি দেখাশোনা করেন তাঁর ভগ্নিপতি শামসুল আলম। ঘটনার রাতে খামারের কর্মচারীদের কাছ থেকে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান তিনি। পরে স্থানীয় বাসিন্দা ও কর্মচারীদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

fire---

শামসুল আলমের দাবি, আগুনে খামারের ১ হাজার ৭২০টি মুরগি ও অন্যান্য মালামাল পুড়ে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। অজ্ঞাতনামা কেউ খামারটিতে আগুন লাগিয়ে থাকতে পারে বলে সন্দেহ করছেন তিনি। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন শামসুল আলম।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সোমবার রাতে তাঁরা অভিযোগ পেয়েছেন। পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। তদন্ত শেষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদ্‌ঘাটন করা সম্ভব হবে বলে আশা করছেন তিনি।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর