মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ঢাকা

বেনাপোল বন্দরের প্রকৌশলীকে মারধরের ঘটনায় মামলা , নিরাপত্তা নিয়ে উদ্বেগ

উপজেলা প্রতিনিধি, শার্শা (যশোর)
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬, ০১:৩২ পিএম

শেয়ার করুন:

বেনাপোল বন্দরের প্রকৌশলীকে মারধরের ঘটনায় মামলা , নিরাপত্তা নিয়ে উদ্বেগ
যশোরের বেনাপোল স্থলবন্দরের উপসহকারী প্রকৌশলী মেহেদি হাসান জোয়াদ্দার।

যশোরের বেনাপোল স্থলবন্দরের উপসহকারী প্রকৌশলী মেহেদি হাসান জোয়াদ্দারকে লোহার পাইপ ও হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় সোমবার (১৩ অক্টোবর) বিকেলে থানায় মামলা করা হয়েছে। হামলার ঘটনায় বন্দরের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে।

রোববার (১১ অক্টোবর) রাত ৯টার দিকে বাড়ি ফেরার পথে বন্দরের আবাসিক এলাকার পাশে কয়েকজন মুখোশধারী দুর্বৃত্ত তার পথরোধ করে এলোপাতাড়ি মারধর করে। এতে তিনি গুরুতর আহত হন। বর্তমানে তিনি যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, টেন্ডার-সংক্রান্ত বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটে থাকতে পারে। তবে হামলার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক রুহুল আমিন জানান, এ ঘটনায় সোমবার বিকেলে পুলিশের কাছে মামলা করা হয়েছে।

আরও পড়ুন

কুষ্টিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ যুবক আটক

এদিকে একজন কর্মকর্তার ওপর হামলার ঘটনায় বন্দরের অন্য কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। কর্মস্থলে যাতায়াতসহ সার্বিক নিরাপত্তা নিয়ে শঙ্কায় রয়েছেন তারা।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বন্দরের কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হামলায় জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা জরুরি।

বেনাপোল পোর্ট থানার উপপরিদর্শক আশরাফ হোসেন জানান, এ ঘটনায় সোমবার বিকেলে মামলা হয়েছে। জড়িত ব্যক্তিদের গ্রেফতারে পুলিশ মাঠপর্যায়ে কাজ করছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর