মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ঢাকা

ভাণ্ডারিয়ায় নকল পণ্য তৈরির কারখানায় অভিযান, জরিমানা-সিলগালা

জেলা প্রতিনিধি, ​পিরোজপুর
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬, ০১:০২ পিএম

শেয়ার করুন:

ভাণ্ডারিয়ায় নকল পণ্য তৈরির কারখানায় অভিযান, জরিমানা-সিলগালা
ভাণ্ডারিয়ায় নকল পণ্য তৈরির কারখানায় অভিযান

​পিরোজপুরের ভাণ্ডারিয়া পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডে নকল পণ্যের গোডাউনে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১২ অক্টোবর) দিবাগত মধ্যরাতে পরিচালিত এক যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল পণ্য জব্দ ও গোডাউনটি সিলগালা করার পাশাপাশি প্রতিষ্ঠানের মালিককে জরিমানা করা হয়েছে।

​গোপন সংবাদের ভিত্তিতে ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হাসান এই অভিযান পরিচালনা করেন।

​অভিযান সূত্রে জানা যায়, পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডে অবস্থিত ‘মেসার্স রানা এন্টারপ্রাইজ’ নামের একটি গোডাউনে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের মোড়ক ব্যবহার করে নকল ও নিম্নমানের পণ্য প্যাকেটজাত করে বাজারজাত করা হচ্ছিল। খবর পেয়ে গভীর রাতে ইউএনও মো. হাসিবুল হাসানের নেতৃত্বে অভিযান চালানো হলে সেখান থেকে ‘চাষি’ চালের খালি মোড়কে সাধারণ খোলা চাল ভরে প্যাকেট করার হাতেনাতে প্রমাণ পাওয়া যায়। এছাড়া নকল ঘি ও মশার কয়েলসহ প্রায় ৮ থেকে ৯ ধরনের ভেজাল ও নকল পণ্য জব্দ করা হয়।

​অভিযানকালে ভেজাল ও নকল পণ্য বিক্রির অপরাধে এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫০ ধারা লঙ্ঘনের দায়ে ‘মেসার্স রানা এন্টারপ্রাইজ’-এর স্বত্বাধিকারী মো. সাইফুল ইসলাম রানাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেন ভ্রাম্যমাণ আদালত।

​বিষয়টি নিশ্চিত করে ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাসিবুল হাসান জানান, অসাধু ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে নকল ভোগ্যপণ্য উৎপাদন করে সাধারণ ভোক্তাদের সঙ্গে প্রতারণা করে আসছিল। জনস্বার্থে এ ধরনের অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর