সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ঢাকা

মেহেরপুরে বাসচাপায় প্রথম শ্রেণির ছাত্র নিহত

জেলা প্রতিনিধি, ​মেহেরপুর
প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬, ০৭:৫১ পিএম

শেয়ার করুন:

মেহেরপুরে বাসচাপায় প্রথম শ্রেণির ছাত্র নিহত

মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামে গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসের চাপায় পিষ্ট হয়ে ফাহিম হোসেন (৬) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) দুপুর আনুমানিক ১টার দিকে রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

​নিহত ফাহিম হোসেন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র এবং রাজনগর গ্রামের বেলে পাড়ার ইছাহক আলীর ছেলে।

​স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুরে স্কুল ছুটি হওয়ার পর শিশু ফাহিম বাড়ি ফেরার উদ্দেশে রাস্তা পার হচ্ছিল। এ সময় চুয়াডাঙ্গা থেকে মেহেরপুরগামী ‘গোল্ডেন লাইন পরিবহন’ এর একটি দ্রুতগতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং ফাহিমকে সজোরে ধাক্কা দেয়। এতে শিশুটি বাসের চাকার নিচে পড়ে মাথার অংশ পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

a3da95dd-9b35-406c-8146-a85657a49567

​ঘটনার সত্যতা নিশ্চিত করে মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর জানান, বাসচাপায় এক স্কুলছাত্রের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ঘাতক বাসটি উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

​ওসি আরও জানান, এ বিষয়ে নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর