সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ঢাকা

লাইসেন্স না থাকায় শিবপুর ডায়াগনস্টিক সেন্টার সিলগালা, জরিমানা ৫০ হাজার

জেলা প্রতিনিধি, নরসিংদী
প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬, ০৭:০১ পিএম

শেয়ার করুন:

লাইসেন্স না থাকায় শিবপুর ডায়াগনস্টিক সেন্টার সিলগালা, জরিমানা ৫০ হাজার

প্রয়োজনীয় লাইসেন্স না থাকায় নরসিংদীর শিবপুরে একটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে শিবপুর উপজেলা সদরের সদর রোডে অবস্থিত শিবপুর ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রয়োজনীয় লাইসেন্স ছাড়া ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল পরিচালনার দায়ে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়। একই অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন শিবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউর রহমান। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোসতানসির বিল্লাহ এবং শিবপুর মডেল থানা-পুলিশের একটি দল তাকে সহযোগিতা করে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউর রহমান বলেন, প্রয়োজনীয় লাইসেন্স ছাড়া ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল পরিচালনার দায়ে শিবপুর ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর