সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ঢাকা

ফরিদপুরে কৃষকের সার অন্যত্র বিক্রির অপরাধে ডিলারকে জরিমানা

জেলা প্রতিনিধি, ফরিদপুর
প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬, ০৫:২০ পিএম

শেয়ার করুন:

ফরিদপুরে কৃষকের সার অন্যত্র বিক্রির অপরাধে ডিলারকে জরিমানা
ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি: ঢাকা মেইল

ফরিদপুরে নির্দিষ্ট এলাকার কৃষকদের জন্য বরাদ্দ করা ইউরিয়া সারের অর্ধেক অন্যত্র বিক্রির দায়ে এক ডিলারকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

রোববার (১১ অক্টোবর) দুপুরে জেলার সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া বাজারে ‘মেসার্স খান এন্টারপ্রাইজে’ এ অভিযান চালানো হয়। প্রতিষ্ঠানটির স্বত্ত্বাধিকারী ও সার ডিলার মোমরেজ খান।

‎উপজেলা কৃষি অফিসার আহসানুল হাবীব আল আজাদ জনি জানান, কৃষকদের মাঝে বিতরণের জন্য বরাদ্দ ইউরিয়া সার গুদামজাত না করে অন্যত্র বিক্রি করায় বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া বাজারের ‘মেসার্স খান এন্টারপ্রাইজ’ ডিলার মোমরেজ খানকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।

‎সহকারী কমিশনার (ভূমি) রিজভী আহমেদ সবুজ জানান, সালথা উপজেলার ফুলবাড়িয়া বাজারে অভিযান চালিয়ে বরাদ্দ ৪শ বস্তার মধ্যে অবৈধভাবে ২শ বস্তা অন্যত্র বিক্রি করে কৃত্রিম সংকট তৈরি করার অপরাধে মেসার্স খান এন্টারপ্রাইজকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর