সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ঢাকা

ময়মনসিংহে অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টার সিলগালা, মালিকের কারাদণ্ড

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ
প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ পিএম

শেয়ার করুন:

ময়মনসিংহে অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টার সিলগালা, মালিকের কারাদণ্ড
অনুমোদনহীনভাবে ডায়াগনস্টিক সেন্টার সিলগালা। ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ভালুকায় জনসেবা হোমিও হলের আড়ালে অনুমোদনহীনভাবে ডায়াগনস্টিক সেন্টার পরিচালনার দায়ে প্রতিষ্ঠানটি সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী রেহেনা সিদ্দীকাকে ৫ হাজার টাকা জরিমানা ও চার দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার সিডস্টোর বাজারে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসাইন।

অভিযানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নজরুল ইসলাম এবং উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. সামছুল ইসলাম রমিজ উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার মো. ইকবাল হোসাইন জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর