সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ঢাকা

সিভিল সার্জন কার্যালয়ে তালা, হাসপাতালের সেবা বন্ধের হুঁশিয়ারি

জেলা প্রতিনিধি, বান্দরবান
প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬, ০৩:৪১ পিএম

শেয়ার করুন:

সিভিল সার্জন কার্যালয়ে তালা, হাসপাতালের সেবা বন্ধের হুঁশিয়ারি
বান্দরবান সদর হাসপাতাল ও তালাবদ্ধ সিভিল সার্জন কার্যালয়। ছবি: ঢাকা মেইল

বান্দরবান সদর হাসপাতালের কর্মচারিদের বেতন ভাতা আদায়ের দাবিতে বান্দরবান সিভিল সার্জন কার্যালয়ে তালা বদ্ধ করে দিয়েছেন সদর হাসপাতালের প্রধান সহকারী কাম হিসাবরক্ষক ও সেবক-সেবিকারা। এসময় আজকের মধ্যে তাদের বেতন ভাতার ফাইলে স্বাক্ষর না করলে মঙ্গলবার থেকে হাসপাতালের সকল সেবা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।

সোমবার (১২ অক্টোবর) বেলা ১১টায় বান্দরবান সিভিল সার্জন কার্যালয়ে এ ঘটনা ঘটে।

সিভিল সার্জন কার্যালয়ের একাধিক কর্মকর্তা-কর্মচারী জানান, সকালে কার্যালয়ের অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী যার যার কক্ষে অফিস করছিলেন। এমন সময় সুভাষ দাশের নেতৃত্বে হাসপাতালের একদল কর্মচারী সিভিল সার্জন কার্যালয়ের নারী-পুরুষ নির্বিশেষে সকলের রুমের দরজায়  তালা ঝুলিয়ে দেন। কয়েকজন নারী কর্মচারীদের রুমে তালা খুলে দিতে অনুরোধ করলে তাদের গালিগালাজ করেন। এছাড়া তালা দিয়ে কর্মকর্তা-কর্মচারীদের অবরুদ্ধ করে রাখার তথ্য সংগ্রহে গেলে সংবাদকর্মীদের সাথে সুভাষ দাশ অসৌজন্যমূলক আচরণ করেন বলে জানান সাংবাদিকরা।

আন্দোলনের নেতৃত্বদানকারী সুভাষ দাশ বলেন, গত ২ মাস ধরে তাদের বেতন-ভাতা বন্ধ রয়েছে। এ নিয়ে সহকারী সিভিল সার্জনকে একাধিকবার বলা হলেও কোনোপ্রকার সমাধান পাওয়া যায়নি। কয়েকদিন পর তাদের পূজা। এ অবস্থায় বেতন-বোনাস না পেলে পরিবার নিয়ে পূজার আনন্দটাই নষ্ট হওয়ার পাশাপাশি খুবই কষ্টে দিনাতিপাত করছেন অনেকেই। আজকের মধ্যে সকল কর্মচারীর বেতনের ফাইলে স্বাক্ষর না করা হলে আগামীকাল (মঙ্গলবার) থেকে হাসপাতালের সকল সেবা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।

ডেপুটি সিভিল সার্জন দিলীপ কুমার চৌধুরী বলেন, সিভিল সার্জনের যোগদান ও দাপ্তরিক জটিলতার কারণে তাদের বেতন বন্ধ রয়েছে- যা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর