সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ঢাকা

লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় প্রাণ গেল বৃদ্ধ ভ্যানচালকের

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর
প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬, ১২:৩১ পিএম

শেয়ার করুন:

লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় প্রাণ গেল বৃদ্ধ ভ্যানচালকের

লক্ষ্মীপুরে বালুবাহী ড্রাম-ট্রাকের চাপায় আবুল কালাম (৬৫) নামে এক বৃদ্ধ ভ্যানচালক নিহত হয়েছেন। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা সড়কে গাছের গুঁড়ি ফেলে প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

সোমবার (১২ অক্টোবর) সকালে লক্ষ্মীপুর-মজু চৌধুরীর হাট সড়কে এই দুর্ঘটনা ঘটে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদ পারভেজ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আবুল কালাম সদর উপজেলার শাকচর গ্রামের মৃত আনু মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন আবুল কালাম। লক্ষ্মীপুর-মজু চৌধুরীর হাট সড়কে উঠলে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ড্রাম-ট্রাক তার ভ্যানটিকে সজোরে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। ঘটনার পর চালক ট্রাকটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন সেটিকে আটক করেন। এরপর বিক্ষুব্ধ জনতা সড়কে গাছের গুঁড়ি ফেলে যানবাহন চলাচল বন্ধ করে দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে স্থানীয়রা সড়ক অবরোধ তুলে নেন।

 

লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি মো. ওয়াহিদ পারভেজ বলেন, ঘাতক ড্রাম-ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বর্তমানে ওই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর