রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ঢাকা

গাইবান্ধায় ইয়াবা-গাঁজা-মদ জব্দ, নারী গ্রেফতার

জেলা প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৬, ১০:৩২ পিএম

শেয়ার করুন:

গাইবান্ধায় ইয়াবা-গাঁজা-মদ জব্দ, নারী গ্রেফতার

গাইবান্ধা পৌর শহরে শাকিলের বাড়িতে অভিযান চালিয়েছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় ইয়াবা, গাঁজা ও মদ জব্দের পাশাপাশি চামেলী রানী (৪৫) নামে এক নারীকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (১১ অক্টোবর) দুপুরের দিকে পৌরসভার সুইপার পট্টি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতার চামেলী রানী সুইপারপট্টি (পোস্ট অফিস) এলাকার মৃত রঞ্জিতের স্ত্রী।

জানা গেছে, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল ওই বাড়িতে অভিযান চালায়। অভিযানে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এ ঘটনায় চামেলী রানী নামের এক নারীকে গ্রেফতার করা হয়েছে।

জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি আব্দুল মোত্তালিব সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালানো হয়। তবে উদ্ধার হওয়া মাদকের সুনির্দিষ্ট পরিমাণ, কোনো মামলা হয়েছে কি না—এসব তথ্য তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।   

প্রতিনিধি/এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর