রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ঢাকা

চট্টগ্রামে ডেঙ্গুতে একজনের মৃত্যু,আক্রান্ত ৯৬ 

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম
প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ পিএম

শেয়ার করুন:

চট্টগ্রামে ডেঙ্গুতে একজনের মৃত্যু,আক্রান্ত ৯৬ 

চট্টগ্রাম গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ফের একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৬ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।

রোববার (১১ অক্টোবর) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাজেদুর রহমান। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে, নতুন ভর্তি হয়েছেন ৯৬ জন রোগী। 

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালগুলোতে ৭৬ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ২০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন।

সরকারি হাসপাতালগুলোর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৩৪ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) আটজন, ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ১০ জন, চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ১০ জন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ১৪ জন রোগী ভর্তি হয়েছেন।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১১ অক্টোবর পর্যন্ত চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ৫ হাজার ৪৫৫ জন। তাদের মধ্যে সরকারি হাসপাতালে ৪ হাজার ৪৫৫ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ১ হাজার রোগী চিকিৎসা নিয়েছেন।

এ সময়ে ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৫ হাজার ১৯৭ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর