রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ঢাকা

ব্রাহ্মণবাড়িয়ায় কার্তুজ ও ইয়াবাসহ যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৬, ০৭:১৫ পিএম

শেয়ার করুন:

ব্রাহ্মণবাড়িয়ায় কার্তুজ ও ইয়াবাসহ যুবক গ্রেফতার
গ্রেফতার সুমন শীল। ছবি: ঢাকা মেইল

ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের টি-এ রোড এলাকায় পুলিশের রাত্রিকালীন অভিযানে ১২-বোরের একটি পুরোনো রাবার কার্তুজ ও ১৩ পিস ইয়াবাসহ সুমন শীল (২৪) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে শহরের টি-এ রোড এলাকা থেকে তাকে পুলিশ গ্রেফতার করে৷ 

গ্রেফতার সুমন শীল শহরের কাজীপাড়া বণিকপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার উপপরিদর্শক মো. সাইদুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে রাত্রিকালীন দায়িত্ব পালন করছিলেন। এ সময় শহরের টি.এ. রোডে হোটেল মিড নাইটের গলির মুখে পাকা রাস্তার ওপর সুমন শীলকে চ্যালেঞ্জ করে দেহ তল্লাশি করে তার কাছ থেকে ১৩ পিস ইয়াবা ও একটি ১২-বোরের পুরোনো রাবার কার্তুজ উদ্ধার করা হয়। এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা হয়েছে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম জানান, সুমন শীলের বিরুদ্ধে করা দুটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। এর আগেও তার বিরুদ্ধে একটি মাদকের মামলা রয়েছে। রোববার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর