রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ঢাকা

ইনসাফপূর্ণ ঠাকুরগাঁও গড়তে দাঁড়িপাল্লাকে বিজয়ী করার আহ্বান রাশেদের

জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও
প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৬, ০৭:০৭ পিএম

শেয়ার করুন:

ইনসাফপূর্ণ ঠাকুরগাঁও গড়তে দাঁড়িপাল্লাকে বিজয়ী করার আহ্বান রাশেদের
জাতীয় গণতান্ত্রিক পার্টির মুখপাত্র রাশেদ প্রধান। ছবি: ঢাকা মেইল

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ১১ দলীয় ঐক্য জোটের জামায়াতে ইসলামীর নির্বাচনি প্রচারে অংশ নিয়ে জাতীয় গণতান্ত্রিক পার্টির মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, অন্যায় ও জুলুমের প্রতিবাদ এবং ইনসাফের ঠাকুরগাঁও গড়তে দাঁড়িপাল্লাকে জয়ী করতে হবে।

রোববার (১১ অক্টোবর ) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নে এক নির্বাচনি পথসভায় তিনি এসব কথা বলেন।

ভোটারদের উদ্দেশে রাশেদ প্রধান বলেন, আপনারা সৌভাগ্যবান। কারণ, এখানে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে যিনি প্রার্থী হয়েছেন, তিনি একজন মজলুম মানুষ। মজলুমের কষ্ট একজন মজলুমই বোঝেন। যারা দুর্নীতি, লুটপাট ও চাঁদাবাজি করেন এবং রাতের আঁধার নামলেই বোতল নিয়ে বসেন লাল নীল রঙের, তারা সাধারণ মানুষের কষ্ট বুঝবেন না। মজলুমের কষ্ট বোঝার জন্য একজন মজলুম ভাইয়ের প্রয়োজন। আর সেই ভাই হলেন দেলাওয়ার হোসেন। তাই তিনি দেলাওয়ার হোসেনকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, দেলাওয়ার হোসেন শুধু একজন মজলুম নন, তিনি একজন সৎ মানুষ। জনগণের জন্য যে বরাদ্দ আসবে, সেখান থেকে তিনি নিজের পকেট ভরবেন না; বরং জনগণের জন্যই কাজ করবেন। তাই আগামী ২৯ অক্টোবর তাকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান রাশেদ প্রধান।

এ সময় ১১ দলীয় ঐক্য জোটের জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. দেলাওয়ার হোসেনসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর