শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ঢাকা

সিরাজগঞ্জে মিছিলের প্রস্তুতির সময় ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ
প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ পিএম

শেয়ার করুন:

সিরাজগঞ্জে মিছিলের প্রস্তুতির সময় ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক

সিরাজগঞ্জে মহাসড়কে মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মী সন্দেহে ছয়জনকে আটক করেছে পুলিশ।

শনিবার (১০ অক্টোবর) ভোরে যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়কের ঢাকা–বগুড়া মহাসড়কের কামারখন্দ উপজেলার তালুকদার বাজার এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ পুনর্বাসন এলাকার আব্দুল লতিফ খানের ছেলে মো. সাইদুল ইসলাম (২২), মুলিবাড়ী এলাকার বুদ্দু আকন্দের ছেলে মো. নাজমুল আকন্দ (১৯), সয়দাবাদ পঞ্চসোনা এলাকার সাইদুল ইসলামের ছেলে মো. নাজমুল ইসলাম (২০), হাট সারোটিয়া এলাকার হাসান মোল্লার ছেলে মো. মিরাজ মোল্লা (১৮), সয়দাবাদ পূর্ব মোহনপুর এলাকার জাহাঙ্গীর শেখের ছেলে রাকিব শেখ (১৮) এবং মুলিবাড়ী এলাকার শাহাজামালের ছেলে শরিফুল ইসলাম (১৮)।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, পলাশঙ্গা যুব শিবির-সংলগ্ন এলাকায় সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে ১৭ জন নেতা-কর্মী মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় পুলিশের টহল গাড়ি দেখে তাঁরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যান। তাঁদের মধ্যে কয়েকজন পার্শ্ববর্তী কামারখন্দ উপজেলার তালুকদার বাজার এলাকায় প্রবেশ করেন। পরে স্থানীয় লোকজন ছয়জনকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাশমত আলী বলেন, আটক ব্যক্তিদের থানায় আনা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলা করা হবে। আইনি প্রক্রিয়া শেষে তাঁদের কারাগারে পাঠানো হবে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর