শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ঢাকা

মাদারীপুরে ১০৪ ইয়াবাসহ ছয়জন আটক

জেলা প্রতিনিধি, মাদারীপুর
প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৬, ০৮:০২ পিএম

শেয়ার করুন:

মাদারীপুরে ১০৪ ইয়াবাসহ ছয়জন আটক
আটক ছয়জন। ছবি: ঢাকা মেইল

মাদারীপুরে বিশেষ অভিযান চালিয়ে ১০৪ পিস ইয়াবাসহ ছয়জনকে আটক করেছে পুলিশ। শনিবার ভোরে কালকিনি উপজেলার মজিদবাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়। 

আটকরা হলেন- মজিদবাড়ি এলাকার ইমাম সরদার, একই এলাকার আকাশ বেপারী, আরাফাত হোসেন মুন, জোবায়ের সরদার, সাকিবুল হাসান, মেহেদী হাসান।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম জানান, দীর্ঘদিন ধরে মজিদবাড়িসহ বিভিন্ন এলাকায় একটি চক্র মাদক বিক্রি করে আসছিল। এমন গোপন সংবাদে ইমাম হোসেনের মালিকানাধীন একটি গুদাম ঘরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় ১০৪ পিস ইয়াবা জব্দ করা হয়। আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলার পর আদালতে প্রেরণ করা হয়। পরে আদালতের বিচারক সবাইকে কারাগারে পাঠান। মাদকের বিরুদ্ধে নিয়মিত এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর