শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ঢাকা

কোটালীপাড়ায় ‘ইউনূস গংয়ের ফাঁসি চাই’ পোস্টার লাগাতে গিয়ে যুবক আটক

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ
প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৬, ০৭:৪২ পিএম

শেয়ার করুন:

কোটালীপাড়ায় ‘ইউনূস গংয়ের ফাঁসি চাই’ পোস্টার লাগাতে গিয়ে যুবক আটক
কোলাজ ছবি। ছবি: ঢাকা মেইল

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ‘১৬ জুলাই গোপালগঞ্জ গণহত্যাকারী ইউনূস গংয়ের ফাঁসি চাই’ স্লোগানসংবলিত পোস্টার লাগানোর সময় লিটন মণ্ডল নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি ধারালো ছুরি উদ্ধার করা হয়।

শনিবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে তাকে আটক করা হয়।

আটক লিটন মণ্ডল গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রাম এলাকার নির্মল মণ্ডলের ছেলে।

পোস্টারটিতে ‘জয় বাংলা’, ‘আল্লাহ সর্বশক্তিমান’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগানের পাশাপাশি ‘১৬ জুলাই গোপালগঞ্জ গণহত্যাকারী ইউনূস গংয়ের ফাঁসি চাই’ লেখা রয়েছে। এতে ড. মুহাম্মদ ইউনূসসহ কয়েকজনের ছবি এবং ফাঁসির দড়ির প্রতীকী ছবিও ব্যবহার করা হয়েছে। পোস্টারের নিচে ‘জেলা আওয়ামী লীগ, গোপালগঞ্জ’ লেখা রয়েছে।

পুলিশ জানায়, পোস্টার লাগানোর সময় কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াদ মাহমুদ লিটন মণ্ডলকে আটক করেন। এ সময় তার কাছ থেকে একটি ধারালো ছুরি উদ্ধার করা হয়।

তবে পোস্টারটি কারা তৈরি করেছে, কার নির্দেশে তা লাগানো হচ্ছিল এবং ওই যুবকের কাছে ছুরি থাকার কারণ কী— এসব বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াদ মাহমুদ বলেন, এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর