শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ঢাকা

মাকে খুঁজতে গিয়ে ‘ধর্ষণের শিকার’ প্রতিবন্ধী কিশোরী, বৃদ্ধ গ্রেফতার

জেলা প্রতিনিধি, রাজশাহী
প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৬, ০৫:০০ পিএম

শেয়ার করুন:

মাকে খুঁজতে গিয়ে ‘ধর্ষণের শিকার’ প্রতিবন্ধী কিশোরী, বৃদ্ধ গ্রেফতার
গ্রেফতার মকছেদ আলী। ছবি: ঢাকা মেইল

রাজশাহীতে প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে মকছেদ আলী (৫৫) নামে একজনকে গ্রেফতার করেছে এসআরবি (র‌্যাব)। 

শনিবার (১০ অক্টোবর) দুপুরে এসআরবি-৫ এর পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতার মকছেদ জেলার চারঘাটের রায়পুর এলাকার মৃত মজের আলীর ছেলে।  

এসআরবি জানায়, গত ৩ অক্টোবর প্রতিবন্ধী মেয়েটি তার মাকে খুঁজতে বের হয়। এ সময় অভিযুক্ত মকছেদ আলী মেয়েটিকে একা পেয়ে চারঘাট থানার রায়পুর উত্তর গ্রামের আসামির বাড়ির পাশের একটি হলুদ ক্ষেতে নিয়ে বিয়ের লোভ দেখিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ করে পলিয়ে যায়। 

পরে মেয়েটি তার মায়ের কাছে সব খুলে বলে। এ ঘটনায় কিশোরীর মা শান্তি বেগম চারঘাট থানায় এজাহার করেন। 

এসআরবি আরও জানায়, এরই ধারাবাহিকতায় সদর কোম্পানি, এসআরবি-৫ শুক্রবার (৯ অক্টোবর) রাত ৯টার দিকে গোপন সংবাদে নগরীর চন্দ্রিমা থানার চকপাড়া গ্রামের জনৈক আশরাফ আলীর বাড়িতে অভিযান চালায়। এ সময় ধর্ষণ মামলার আসামি মকছেদ আলীকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামলার ঘটনার সত্যতা স্বীকার করেছেন তিনি। তাকে রাজশাহীর চারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে এসআরবি। 

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর