শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ঢাকা

সিলেটে হাম উপসর্গে শিশুর মৃত্যু

সিলেট
প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৬, ০৪:৩০ পিএম

শেয়ার করুন:

সিলেটে হাম উপসর্গে শিশুর মৃত্যু

সিলেট বিভাগে হাম উপসর্গে তিন বছর বয়সী আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর বিভাগে হাম ও হাম সন্দেহে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮৭ জনে। তাঁদের মধ্যে পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ১০ শিশু। বাকিদের মৃত্যু হাম সন্দেহে বা উপসর্গ নিয়ে।

শনিবার (১০ অক্টোবর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৮টার আগের ২৪ ঘণ্টায় সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালে হাম সন্দেহে মারা যায় মোবাশ্বিরা নামের এক শিশু। সে সিলেট সদর উপজেলার বাসিন্দা আব্দুল কাদিরের মেয়ে।

চলতি বছর হাম ও হাম সন্দেহে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে সিলেট জেলায়। এ জেলায় মারা গেছে ৭৭ জন। এ ছাড়া সুনামগঞ্জে ৬৭, হবিগঞ্জে ২৮ ও মৌলভীবাজারে ১৫ জনের মৃত্যু হয়েছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে কোনো হাম রোগী শনাক্ত হয়নি। তবে চলতি বছর বিভাগে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯৫ জনে। এর মধ্যে সিলেটে ৪২২, সুনামগঞ্জে ৩৫৭, হবিগঞ্জে ১৫৮ ও মৌলভীবাজারে ১৫৮ জনের হাম শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে নতুন করে ভর্তি হয়েছে ১২৯ জন। তাদের মধ্যে শহীদ শামসুদ্দিন হাসপাতালে ৭৩, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪১, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৫ এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১০ জন ভর্তি হয়েছে।

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম ও হাম সন্দেহে আক্রান্ত মোট ৫৩৫ জন চিকিৎসাধীন।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর