শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ঢাকা

সুগন্ধা নদীতে ইলিশ শিকার, জেলের ২১ দিনের কারাদণ্ড

জেলা প্রতিনিধি, ঝালকাঠি
প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৬, ০৪:০৪ পিএম

শেয়ার করুন:

সুগন্ধা নদীতে ইলিশ শিকার, জেলের ২১ দিনের কারাদণ্ড

ঝালকাঠির নলছিটিতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সুগন্ধা নদীতে ইলিশ শিকারের অভিযোগে মো. মিরাজ সিকদার (৩৯) নামে এক জেলেকে ২১ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১০ অক্টোবর) ভোররাতে সুগন্ধা নদীতে অভিযান চালিয়ে জালসহ তাঁকে আটক করা হয়। পরে সকালে নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক কুমার কুণ্ডু ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁকে এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত মিরাজ সিকদার নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের তিমিরকাঠি গ্রামের লাল মিয়ার ছেলে।

জেলা মৎস্য কর্মকর্তা এনামুল হক বলেন, মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে অভিযান অব্যাহত রয়েছে। এ সময়ে ইলিশ শিকার বন্ধে প্রশাসন ও মৎস্য বিভাগ সমন্বিতভাবে কাজ করছে। নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর