শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ঢাকা

সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ জলদস্যুর আত্মসমর্পণ

জেলা প্রতিনিধি, খুলনা
প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ পিএম

শেয়ার করুন:

সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ জলদস্যুর আত্মসমর্পণ

সুন্দরবনে সক্রিয় আলিফ বাহিনীর ১৫ জলদস্যু আত্মসমর্পণ করেছে। শুক্রবার (১০ অক্টোবর) আব্দুল্লাহ গ্রুপের আটজন ও মজিদ গ্রুপের সাতজনসহ মোট ১৫ জন এসআরবি-৬ কাছে আত্মসমর্পণ করে।

শনিবার (১০ অক্টোবর) এসআরবি-৬-এর মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সুন্দরবনকে জলদস্যুমুক্ত রাখা এবং বনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করতে দীর্ঘদিন ধরে অভিযান ও গোয়েন্দা নজরদারি চালিয়ে আসছে এসআরবি-৬। সুন্দরবনে জেলে, বাওয়ালি ও মৌয়ালসহ হাজারো মানুষ জীবিকার জন্য বনের ওপর নির্ভরশীল। কিন্তু জলদস্যুদের অপহরণ, মুক্তিপণ আদায়সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড তাদের জীবিকা ও নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারাবাহিক অভিযান ও সরকারের পুনর্বাসন উদ্যোগের ফলে অতীতে সুন্দরবনের বিভিন্ন দস্যু বাহিনীর সদস্যরা আত্মসমর্পণ করেছিলেন। তবে সাম্প্রতিক সময়ে নতুন দস্যু চক্রের তৎপরতা এবং আত্মসমর্পণ করা কিছু দস্যুর পুনরায় অপরাধে জড়িয়ে পড়ার তথ্য পাওয়া গেছে।

এ পরিস্থিতিতে সুন্দরবনের নিরাপত্তা নিশ্চিত করতে এসআরবি-৬ গোয়েন্দা নজরদারি ও অভিযানিক কার্যক্রম জোরদার করে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা, বনের প্রতিকূল পরিবেশ এবং অপরাধমূলক জীবনের অনিশ্চয়তার কারণে বিভিন্ন দস্যু বাহিনীর সদস্যরা অপরাধের পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার আগ্রহ প্রকাশ করেন। এরই ধারাবাহিকতায় আলিফ বাহিনীর ১৫ সদস্য আত্মসমর্পণ করেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সুন্দরবনে জলদস্যুতা, অপহরণ, মুক্তিপণ আদায় ও সংঘবদ্ধ অপরাধ প্রতিরোধে অভিযান এবং গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে। আত্মসমর্পণকারী ১৫ জনের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে আদালতে সোপর্দ করা হবে।

প্রতিনিধি/এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর