শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ঢাকা

‘মাহফিলের নামে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না’

জেলা প্রতিনিধি, পঞ্চগড়
প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৬, ০২:৪৫ পিএম

শেয়ার করুন:

‘মাহফিলের নামে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না’
পঞ্চগড়ে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রতিমন্ত্রী ফরহাদ

মাহফিলের নামে সরকারের বিরুদ্ধে কোনো ধরনের ষড়যন্ত্র কিংবা সরকারকে বিপদে ফেলার চেষ্টা করা হলে তা মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

তিনি বলেন, ‘আমরা এমন বক্তা চাই, যিনি কোনো দলের কথা বলবেন না। কোরআন-হাদিসের ব্যাখ্যা দিয়ে মানুষকে হেদায়েত করবেন। আমরা এতে সর্বাত্মক সহযোগিতা করব।’

শনিবার (১০ অক্টোবর) দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওলামা দলের নেতাকর্মীদের উদ্দেশে ফরহাদ হোসেন আজাদ বলেন, ‘মাহফিলের নামে কেউ যাতে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র কিংবা সরকারকে বিপদে ফেলার চেষ্টা করতে না পারে, সে বিষয়ে সবাইকে সোচ্চার থাকতে হবে।’

S

তিনি আরও বলেন, ‘বিগত দিনে মসজিদগুলোকে দলীয় কার্যালয়ে পরিণত করার চেষ্টা করা হয়েছে। মসজিদ আল্লাহর ঘর। মসজিদকে আল্লাহর ঘরে ফিরিয়ে নিয়ে আসতে হবে। ইসলাম কোনো দলের নয়, কোনো ব্যক্তির নয়-ইসলাম আল্লাহর। সেই ইসলামকেই মানুষের হৃদয়ে ধারণ করাতে চাই আমরা।’

এর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় অডিটোরিয়াম চত্বরে গিয়ে শেষ হয়।

পরে অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা পরিষদের প্রশাসক এমএ মজিদ, পঞ্চগড় আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মির্জা নাজমুল ইসলাম কাজলসহ বিএনপি ও ওলামা দলের নেতাকর্মীরা বক্তব্য দেন।

আলোচনা সভায় বক্তারা ইসলামের সঠিক ব্যাখ্যা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয় রাজনীতির প্রভাবমুক্ত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

প্রতিনিধি/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর