শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ঢাকা

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া
প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৬, ১২:২২ পিএম

শেয়ার করুন:

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জামালপুর সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। এই ঘটনায় সীমান্তে নিরাপত্তার স্বার্থে ও স্থানীয় জনগণের সুরক্ষায় বিজিবির পক্ষ থেকে পাল্টা গুলিবর্ষণ করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

শনিবার (১০ অক্টোবর) সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তের কাছে বাংলাদেশ সীমান্ত থেকে আনুমানিক ৩০০ গজ ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।

৪৭ বিজিবি’র পক্ষে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সকালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) হঠাৎ গুলিবর্ষণ করলে এক বাংলাদেশি নাগরিক পায়ে গুলিবিদ্ধ হন। তবে আহত ব্যক্তির কোনো তথ্য নিশ্চিত করেনি বিজিবি।

ঘটনার পরপরই জামালপুর বিওপির বিজিবির নিয়মিত টহলদল দ্রুত সীমান্ত এলাকায় অবস্থান নেয়। সীমান্তবর্তী স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আত্মরক্ষামূলক ব্যবস্থা হিসেবে বিজিবিও পাল্টা ফায়ার করে।

ঘটনার পর থেকে সীমান্ত এলাকায় বিজিবির টহল এবং নজরদারি বহুগুণ বাড়ানো হয়েছে। বর্তমানে ওই সীমান্তে অতিরিক্ত সতর্কতা জারি রয়েছে।

কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল রাশেদ কামাল রনি জানান, দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্তবর্তী জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করছে। সীমান্তে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এবং স্থিতিশীলতা বজায় রাখতে বিজিবির পক্ষ থেকে সীমান্তবাসীকে অননুমোদিত যেকোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর