নড়াইলের লোহাগড়া পৌরসভা এলাকায় পুকুরের পানিতে ডুবে রাফি শেখ (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) দুপুর ২টার দিকে পৌরসভার মদিনাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত রাফি শেখ লোহাগড়া উপজেলার নাওরা গ্রামের উজ্জ্বল শেখের ছেলে। সে পরিবারের সাথে পৌরসভার মদিনাপাড়ার নুর আলমের বাড়িতে ভাড়া থাকত।
স্থানীয় ও স্বজনরা জানায়, দুপুরে শিশু রাফি স্থানীয় মসজিদে নামাজ শেষে বাড়িতে যায়। পরে তাদের ভাড়া বাসার পাশে ঘোরাঘুরি করছিল। এরপর পল্লব নামে এক ব্যক্তির পুকুরে ডুবে যায় সে। ঘটনাটি সিসিটিভির ফুটেজেও দেখা যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত পাশের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রতিনিধি/এলএ




