শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ঢাকা

সন্দ্বীপ চ্যানেলে কোস্টগার্ডের অভিযান, আড়াই লাখ টাকার অবৈধ জাল জব্দ

উপজেলা প্রতিনিধি, মিরসরাই (চট্টগ্রাম)
প্রকাশিত: ০৯ অক্টোবর ২০২৬, ০৯:১২ পিএম

শেয়ার করুন:

সন্দ্বীপ চ্যানেলে কোস্টগার্ডের অভিযান, আড়াই লাখ টাকার অবৈধ জাল জব্দ
আগুনে পুড়িয়ে ধ্বংস করা হচ্ছে অবৈধ জাল। ছবি: ঢাকা মেইল

মা ইলিশ সংরক্ষণ ও ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করতে চট্টগ্রামের মিরসরাইয়ে বঙ্গোপসাগরের সন্দ্বীপ চ্যানেলে অভিযান চালিয়ে পাঁচটি বেহুন্দি জাল জব্দ করা হয়েছে। জব্দ জালগুলোর আনুমানিক মূল্য আড়াই লাখ টাকা। পরে সেগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

শুক্রবার (৯ অক্টোবর) সকালে উপজেলার সাহেরখালী ঘাটসংলগ্ন সন্দ্বীপ চ্যানেলে এ অভিযান চালানো হয়। অভিযানে বাংলাদেশ কোস্টগার্ড মিরসরাইয়ের সদস্যরা সহযোগিতা করেন। 

মিরসরাই সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান বলেন, মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ইলিশের প্রজনন মৌসুমে অবৈধ জাল দিয়ে মাছ ধরা বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এ বিষয়ে জেলেদের সচেতন হওয়ার পাশাপাশি সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানাচ্ছি।

তিনি আরও বলেন, মা ইলিশ সংরক্ষণ করা গেলে ইলিশের উৎপাদন বৃদ্ধি পাবে এবং দেশের মৎস্যসম্পদ সমৃদ্ধ হবে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর