শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ঢাকা

ভারতে পালাতে গিয়ে দর্শনা ইমিগ্রেশনে হত্যা মামলার আসামি ধরা

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৯ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ পিএম

শেয়ার করুন:

ভারতে পালাতে গিয়ে দর্শনা ইমিগ্রেশনে হত্যা মামলার আসামি ধরা
আটক মাহবুব আলম। ছবি: ঢাকা মেইল

চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় হত্যা মামলার এক আসামিকে আটক করেছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। তার দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা থাকায় শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে ইমিগ্রেশন কার্যক্রমের সময় তাকে আটক করা হয়।

আটক মাহবুব আলম (৪৯) কুষ্টিয়া সদর উপজেলার যুগিয়া দরগাপাড়া এলাকার আনসার শেখের ছেলে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কুষ্টিয়া সদর থানায় ২০২৫ সালের ১৫ আগস্ট দায়ের হওয়া একটি মামলায় মাহবুব আলমের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা রয়েছে। 

শুক্রবার দুপুরে মাহবুব আলম দর্শনা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার উদ্দেশ্যে সেখানে পৌঁছান। ইমিগ্রেশন কার্যক্রমের সময় তার তথ্য যাচাই করে দেশত্যাগে নিষেধাজ্ঞার বিষয়টি সামনে আসে। পরে তাকে আটক করা হয়।

দর্শনা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ মো. তুহিন বলেন, দেশত্যাগে নিষেধাজ্ঞা থাকায় ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর