শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ঢাকা

‘পূর্ব শত্রুতার জেরে’ ঝিনাইদহে নির্মাণাধীন প্রতিমা ভাঙচুর

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশিত: ০৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ পিএম

শেয়ার করুন:

‘পূর্ব শত্রুতার জেরে’ ঝিনাইদহে নির্মাণাধীন প্রতিমা ভাঙচুর
মন্দির পরিদর্শনে থানা পুলিশ। ছবি: ঢাকা মেইল

ঝিনাইদহের শৈলকূপা উপজেলার বগুড়া মজুমদারপাড়া দুর্গা মন্দিরের প্রতিমার বিভিন্ন অংশ ভাঙার অভিযোগ উঠেছে। 

শুক্রবার ভোরের কোনো এক সময় এ ঘটনা ঘটে। তবে পূর্বশত্রুতার জেরে কেউ এমনটি করতে পারে বলে কমিটির নেতারা।

মন্দির কমিটির সাধারণ সম্পাদক তন্ময় মজুমদার ও সভাপতি তপন মণ্ডল জানান, সকাল ৮টার দিকে মন্দির পরিষ্কার করতে এসে এক নারী দেখেন কয়েকটি প্রতিমার কিছু অংশ ভাঙা। তখন বিষয়টি জানাজানি হয় এবং সকলের নজরে আসে । আমরা এসে দেখি, গনেশের ডান হাতের দুই কবজি ভেঙে পড়ে গেছে,  বাম হাতের কনুই মোচড়ানো, লক্ষীর ডান ও বাম হাতের কনুই মোচড়ানো, কার্তিকের বাম হাতের আঙুল ভাঙা এবং ডান হাতের কনুই মোচড়ানো।  আর ময়ুরের গলা মোচড়ানো।  পরে কারিগর ডেকে দুপুরে এগুলো আবার মেরামত করা হয়।

মন্দিরের সাধারণ সম্পাদক তন্ময় মজুমদার বলেন, পূর্বশত্রুতার জেরে কেউ এ ঘটনা ঘটাতে পারে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

শৈলকূপার হাট ফাজিলপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক রেজাউল করিম বলেন, একটি অপ্রীতিকর ঘটনার খবর শুনে আমরা মন্দিরে আসি। পরবর্তীতে এটি মেরামত করা হয়। তেমন কোনো ক্ষতি হয়নি।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর