শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ঢাকা

চাঁপাইনবাবগঞ্জে আমবাগানে মিলল বিদেশি পিস্তল-গুলি

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৯ অক্টোবর ২০২৬, ০৮:০৭ পিএম

শেয়ার করুন:

চাঁপাইনবাবগঞ্জে আমবাগানে মিলল বিদেশি পিস্তল-গুলি
উদ্ধার অস্ত্র ও গুলি। ছবি: ঢাকা মেইল

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি আমবাগান থেকে পরিত্যক্ত একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

বৃহস্পতিবার রাতে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের নামোচাকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশের একটি আমবাগানে এই অভিযান চালানো হয়। 

খবরটি নিশ্চিত করেছেন এসআরবি-৫এর কোম্পানি কমান্ডার ও সিনিয়র সহকারী পুলিশ সুপার তরিকুল ইসলাম।

তিনি জানান, গোপন সংবাদে ওই আমবাগানে অভিযান চালানো হয়। তল্লাশির একপর্যায়ে সেখানে পড়ে থাকা একটি সাদা রঙের শপিং ব্যাগের ভেতর থেকে কালো টেপে মোড়ানো একটি বিদেশি পিস্তল, চারটি গুলি এবং দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

অভিযানের সময় আশপাশে কাউকে না পাওয়ায় এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক বা গ্রেফতার করা সম্ভব হয়নি।

তরিকুল ইসলাম উল্লেখ করেন, অশুভ কোনো উদ্দেশ্যে বা নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর জন্য এই অস্ত্র ও গোলাবারুদ সেখানে মজুদ রাখা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

উদ্ধার পিস্তল, গুলি ও ম্যাগাজিন পরবর্তী আইনানুগ পদক্ষেপ নেওয়ার জন্য শিবগঞ্জ থানা পুলিশের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর