শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ঢাকা

সিরাজগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু 

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৯ অক্টোবর ২০২৬, ১২:০৪ পিএম

শেয়ার করুন:

সিরাজগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু 

সিরাজগঞ্জের রায়গঞ্জে নারিকেল গাছ পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাপ্পু সরকার (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার তেলিজানা এলাকায় আমিনুল ইসলামের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পাপ্পু সরকার শেরপুর উপজেলার বাসিন্দা। তাঁর বাবা এনামুল সরকার। তিনি পরিবার নিয়ে তেলিজানা এলাকায় শ্বশুর নরনবীর বাড়িতে বসবাস করতেন। পেশায় তিনি গাছ পরিষ্কারের কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে আমিনুল ইসলামের বাড়িতে নারিকেল গাছ পরিষ্কার করার সময় বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসেন পাপ্পু। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করেন।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর