শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ঢাকা

খুলনার রূপসায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ১

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৯ অক্টোবর ২০২৬, ০৯:০২ এএম

শেয়ার করুন:

খুলনার রূপসায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ১

খুলনার রূপসা জেলা পুলিশের বিশেষ অভিযানে একটি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ রাজু মোড়ল (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) ভোর ৫টার দিকে উপজেলার রামনগর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

জেলা পুলিশের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। 

গ্রেফতার রাজু মোড়ল রূপসা উপজেলার রামনগর এলাকার বাসিন্দা ইমান আলী মোড়লের ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, খুলনা জেলা পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলামের নেতৃত্বে রূপসা থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি যৌথ দল এ অভিযান পরিচালনা করে। এসময় তাঁর কাছ থেকে একটি পিস্তল ও ৭.৬৫ এমএমের দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, অবৈধ অস্ত্র উদ্ধার, অপরাধ দমন ও জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, তিন দিনে পুলিশের বিশেষ অভিযানে ১৮৬ জনকে আটক করা হয়েছে। 

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর