শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ঢাকা

ব্রাহ্মণবাড়িয়ায় ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৯ অক্টোবর ২০২৬, ০৭:০২ এএম

শেয়ার করুন:

ব্রাহ্মণবাড়িয়ায় ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
গ্রেফতার রাব্বি মিয়া ওরফে রবিন (৩২)।

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের বিশেষ অভিযানে রাব্বি মিয়া ওরফে রবিন (৩২) নামে এক ব্যক্তিকে ৫১ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে শহরের উত্তর পৈরতলার ছয়ঘরিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে সদর মডেল থানা পুলিশ। রাব্বি ওই এলাকার মুসলিম মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর মডেল থানার এসআই মো. মমিনুল হক পিপিএম, এএসআই মো. মাইন উদ্দিন ও এএসআই মো. আসাদুজ্জামানের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় রাব্বিকে ৫১ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

পুলিশের দাবি, রাব্বি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। এলাকায় মাদক ব্যবসা ও সেবনের সঙ্গেও তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম বলেন, রাব্বির বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে। পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।

ওসি আরও বলেন, মাদক, ছিনতাইকারী ও কিশোর গ্যাংবিরোধী পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর