শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ঢাকা

মাগুরায় তথ্যপ্রযুক্তির সহায়তায় উদ্ধার ৩৫ মোবাইল ফোন

জেলা প্রতিনিধি, মাগুরা
প্রকাশিত: ০৯ অক্টোবর ২০২৬, ১২:৫৪ এএম

শেয়ার করুন:

মাগুরায় তথ্যপ্রযুক্তির সহায়তায় উদ্ধার ৩৫ মোবাইল ফোন

মাগুরা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের তৎপরতায় সেপ্টেম্বর মাসে হারিয়ে যাওয়া ও বিভিন্ন সময়ে ছিনতাই হওয়া ৩৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় অনুসন্ধান চালিয়ে এসব মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধার করা মোবাইল ফোনগুলোর আনুমানিক মূল্য ৬ লাখ ৪৭ হাজার ৫০০ টাকা।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) মাগুরা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধার করা মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্ধার করা ফোনগুলোর মধ্যে স্যামসাং গ্যালাক্সি এস-২৩সহ বিভিন্ন ব্র্যান্ডের মোট ৩৫টি মোবাইল ফোন রয়েছে। অনুষ্ঠানে মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) খন্দকার খায়রুল হাসানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, সেপ্টেম্বর মাসে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ১২ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে। এ ছাড়া হত্যা মামলার দুই আসামি ও সার কালোবাজারি মামলার দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সুপার বলেন, জনগণের জানমাল রক্ষা, সাইবার অপরাধ দমন এবং হারানো মালামাল উদ্ধারে মাগুরা জেলা পুলিশের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর