বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ঢাকা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন

১১ দলীয় জোটের প্রার্থী দেলাওয়ারের প্রচার শুরু

জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও
প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২৬, ০৭:০৮ পিএম

শেয়ার করুন:

১১ দলীয় জোটের প্রার্থী দেলাওয়ারের প্রচার শুরু
১১ দলীয় ঐক্য জোট বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. দেলাওয়ার হোসেনের প্রচারের প্রথম দিন। ছবি: ঢাকা মেইল

প্রতীক বরাদ্দের পর ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনের উপনির্বাচনে আনুষ্ঠানিক নির্বাচনি প্রচার শুরু করেছেন ১১ দলীয় ঐক্য জোট বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. দেলাওয়ার হোসেন। 

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে জেলা শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে আনুষ্ঠানিকভাবে দাঁড়িপাল্লায় প্রতীকের প্রচারণা শুরু করেন তিনি।

প্রচারণা শুরুর সময় প্রশাসনকে উদ্দেশ্য করে মো. দেলাওয়ার হোসেন বলেন, এই নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করবেন ও বাস্তবায়ন করবেন। কারণ এর পরেই স্থানীয় নির্বাচন হবে। এই উপনির্বাচনে ওপর নির্ভর করবে সেই নির্বাচন- সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে, নাকি দুর্নীতিগ্রস্ত হবে। 

তিনি আশা করেন, এবার ঠাকুরগাঁওবাসী আমাকেই বেছে নেবেন। আগামী দিনে তিনি সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত ঠাকুরগাঁও গড়ার লক্ষ্যে এলাকাবাসীকে নিয়ে কাজ করবেন ও সরকারের পক্ষে যা বরাদ্দ আসবে তা সুষ্ঠুভাবে বণ্টন করে এই এলাকার উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন তিনি। 

এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. বেলাল উদ্দিন প্রধানসহ ১১ দলীয় জোটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

এর আগে বৃহস্পতিবার দুপুরে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। সেখানে ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী দেলাওয়ার হোসেনকে দাড়িপাল্লায় প্রতীক দেওয়া হয়।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর