বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ঢাকা

ইলিশ জাতীয় সম্পদ, এটি কোনোভাবেই নষ্ট করা যাবে না: মৎস্য প্রতিমন্ত্রী

জেলা প্রতিনিধি, মাদারীপুর
প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২৬, ০৫:০৬ পিএম

শেয়ার করুন:

ইলিশ জাতীয় সম্পদ, এটি কোনোভাবেই নষ্ট করা যাবে না: মৎস্য প্রতিমন্ত্রী
কথা বলেন মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, পৃথিবীতে যে কয়টি দেশ আছে, তার মধ্যে বাংলাদেশ ৭০ ভাগ ইলিশ উৎপাদন করে। ইলিশ দেশের জাতীয় সম্পদ। কিছুতেই এই সম্পদ নষ্ট করা যাবে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে মাদারীপুরের শিবচরের চরজানাজাত ইলিয়াস আহম্মেদ চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে জেলেদের পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এতে ১৫১টি পরিবারকে ২৫ কেজি করে চাল দেওয়া হয়।

ইলিশের বংশবৃদ্ধি ও সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী বলেন, ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞা শুরু হয়েছে। একটি ছোট মা ইলিশ দেড় লাখ ডিম ছাড়তে পারে। আর দুই কেজির বড় ইলিশের ২০ লাখ ডিম ছাড়ার সম্ভবনা থাকে। এতে বাড়বে ইলিশের উৎপাদন। 

salauddin_tuku2

মা ইলিশ রক্ষায় জেলেদের প্রতি আগামী ২২ দিন নদীতে জাল না ফেলার আহব্বানের পাশাপাশি স্থানীয় প্রশাসন, মৎস অধিদফতর ও রাজনৈতিক নেতাকর্মীতের তৎপর থাকতে অনুরোধ জানান সুলতান সালাউদ্দিন টুকু।

মাদারীপুরের জেলা প্রশাসক মর্জিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ উদ্দীন আহম্মেদ হানজালা, মৎস্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো. খালেদ কনক, পুলিশ সুপার ফজলে এলাহী, শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচএম ইবনে মিজান, বিএনপি নেত্রী নাদিরা আক্তার, শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান, সদস্য সচিব সোহেল রানাসহ অনেকে।

প্রতিনিধি/এসআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর