বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ঢাকা

নারায়ণগঞ্জে কারাবন্দি যুবকের ঢামেকে মৃত্যু

জেলা প্রতিনিধি, ফতুল্লা
প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২৬, ০৪:১০ পিএম

শেয়ার করুন:

নারায়ণগঞ্জে কারাবন্দি যুবকের ঢামেকে মৃত্যু

নারায়ণগঞ্জ জেলা কারাগারে ‘অসুস্থ’ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মো. সজীব আহমেদ (২৫) নামের এক কারাবন্দির মৃত্যু হয়েছে। 

বুধবার (৭ অক্টোবর) রাতে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সজীব (২৫) নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের মাইজপাড়া এলাকার মো. সানাউল্লাহর ছেলে।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ কারাগারের জেল সুপার আব্দুল কুদ্দুস জানান, কারাবন্দি সজীব কয়েকদিন যাবৎ অসুস্থ অবস্থায় আমাদের কারাগারের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
শনিবার তার শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে তাকে খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল নারায়ণগঞ্জ নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসকরা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে সঞ্জিব মৃত্যুবরণ করেন। জেল সুপার আরও জানান, সজীব মোটা হওয়ায় তার প্রেসারের সমস্যা হয়েছিল। 

গত ১২ই জুলাই ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি রিভলভার ও গুলিসহ সজীবকে গ্রেফতার করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। পরে আদালত তাকে কারাগারে পাঠায়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানান জেল সুপার।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর