বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ঢাকা

শৈলকুপায় শালিসি বৈঠক নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ এএম

শেয়ার করুন:

শৈলকুপায় শালিসি বৈঠক নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০

ঝিনাইদহের শৈলকুপায় শালিসি বৈঠক চলাকালে দুইপক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।

বুধবার (৭ অক্টোবর) রাতে উপজেলার বড়মৌকুড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, মাদকসেবী সন্দেহে ওই গ্রামের শাওন হোসেন নামের এক যুবককে আটক করে পুলিশ। ডোপ টেস্টে মাদক সেবনের বিষয়টি নেগেটিভ এলে তাকে ছেড়ে দেয় পুলিশ। ওই গ্রামের শামীম হোসেন নামের এক যুবক শত্রুতাবশত শাওনের বিরুদ্ধে পুলিশের কাছে মিথ্যা তথ্য দিয়ে অভিযোগ করে। এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার রাতে গ্রামে শালিসি বৈঠক বসে। শালিস চলাকালে উভয় পক্ষের মধ্যে কথাকাটি হয়। এরই এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পরে। এতে অন্তত ১০ জন আহত হয়। তাদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির বলেন, শালিসি বৈঠক চলাকালে সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। সংঘর্ষের ঘটনায় কয়েকজন আটক করা হয়েছে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর