বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

চট্টগ্রামে একদিনে ভর্তি ৯৪ ডেঙ্গু রোগী

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম
প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২৬, ০৯:০৪ পিএম

শেয়ার করুন:

চট্টগ্রামে একদিনে ভর্তি ৯৪ ডেঙ্গু রোগী

চট্টগ্রামে দিন দিন বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৯৫ জনে।

বুধবার (৭ অক্টোবর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত নিয়মিত ডেঙ্গু প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাজেদুর রহমান। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ডেঙ্গুর কারণে কোনো মৃত্যুর ঘটনা নেই, তবে নতুন ভর্তি হয়েছেন ৯৪ জন রোগী। 

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ৩৭ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ২০ জন, ২৫০ শয্যা বিশিষ্ট চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ১০ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনজন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ২১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

চলতি বছর এখনও পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ২১ জন। বর্তমানে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে ২২১ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর